শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জমি নিয়ে বিরোধের জেরে ভাইপো’র লাঠির আঘাতে চাচা নিহত

ইউছুপ রেজা: [২] চট্টগ্রামের বোয়ালখালীতে জমি নিয়ে মারামারির ঘটনায় মোহাম্মদ ইসমত আলী (৫৫) নামের একজন নিহত হয়েছে। পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের তাজুর মুল্লুকের বাড়ি প্রকাশ-চরের বাড়িতে আজ ১৯ এপ্রিল (সোমবার) দুপুরে এঘটনা ঘটে।

[৩] বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহত মোহাম্মদ ইসমত আলী হার্টের রোগী ছিলেন। জমি নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

[৪] জানাযায়, উপজেলার বোয়ালখালী পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের তাজুর মুল্লুকের বাড়ি প্রকাশ-চরের বাড়িতে জমি ইসমত আলীর ও তার ভাইপো ফরিদুল আলমদের সাথে বিরোধ চলে আসছে। আজ ১৯ এপ্রিল (সোমবার) উভয়ের সম্মতিতে জায়গা পরিমাপ করা হয়। একপর্যায়ে উভয়ের মাঝে কথাকাটাকাটির জেরধরে সামশুল আলমের পুত্র ফরিদুল আলম চাচা মোহাম্মদ ইসমত আলীকে লাঠি দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়।

[৫] অসুস্থ অবস্থায় ইসমত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাপলে প্রেরণ করেন। সেখানে মারা যায় সে। এই ঘটনা ছড়িয়ে পড়লে পরিবারে ও স্বজনদের মাঝে শোকের মাতম দেখা দেয়।

[৬] নিহত মোহাম্মদ ইসমত আলী স্থানীয় তাজুর মুল্লুকের বাড়ী প্রকাশ-চরের বাড়ির মৃত আবুল খায়ের এর ছেলে। সংগঠিত ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার সুত্রে জানাগেছে।

[৭] ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল করিম ও পটিয়া সার্কলের অতিরিক্ত সহকারি পুলিশ সুপার তারিক রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়