শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে নতুন করোনায় আক্রান্ত ১৪ জন

স্বপন দেব : [২] সোমবার (১৯ এপ্রিল) সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, করোনা শনাক্তের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ টি। যার মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ১৪ জনের। জেলায় করোনা শনাক্তের হার ৩০ শতাংশ।

[৩] নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে কুলাউড়ায় ১ জন, কমলগঞ্জে ৩ জন, রাজনগরে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮ জন রয়েছেন। এর ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২২২ জন।

[৪] জেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করেছেন ২ হাজার ২৭ জন। মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।

[৫] যার মধ্যে সদর হাসপাতালের ১৩ জন, শ্রীমঙ্গলের ৫ জন, রাজনগরে ২ জন, কমলগঞ্জের ২ জন, জুড়ীতে ২ জন, কুলাউড়ায় ১ জন এবং বড়লেখায় ১ জন মারা গেছেন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৬৯ জন। যাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনজন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়