শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল ২৮ এপ্রিল পর্যন্ত

জেরিন আহমেদ: [২] সোমবার (১৯ এপ্রিল) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড অপারেশনস মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৩] এতে বলা হয়েছে, সরকারের গাইডেন্স ও নির্দেশনা অনুযায়ী বিশ্বের সব দেশ এবং বাংলাদেশে থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।

[৪] এদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদও ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধির করার কথা জানানো হয়েছে।

[৫] এর আগে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত লকডাউন চলাকালে আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়।

[৬] তবে নতুন করে বৃদ্ধি করা নিষেধাজ্ঞার মধ্যেও মধ্যপ্রাচ্যের চারটি দেশ ও সিঙ্গাপুরে প্রবাসী কর্মীদের পরিবহনের জন্য বিশেষ ফ্লাইট চালু থাকবে বলে বেবিচকের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে।

[৭] উল্লেখ্য, লকডাউনের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরেক দফা আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ​সূত্র: জাগো নিউজ, আর টিভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়