শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে দ্বিগুণ বেড়েছে সবজির দাম

রাজেশ গৌড়:[২] বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় নেত্রকোনার দুর্গাপুরে সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। সোমবার সকালে বাজারে গিয়ে দেখা গেছে লকডাউনের অজুহাতে কোন কোন সবজি দ্বিগুণের চেয়েও বেশী দামে বিক্রি হচ্ছে। দ্রুত দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।

[৩] পৌরশহরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, লকডাউনের আগে প্রতিটি সবজির দাম যা ছিলো, লকডাউন অব্যহত থাকায় এবং সরবরাহ কমের অজুহাতে তা দ্বিগুণ বেড়েগেছে। কয়েকদিনের ব্যবধানে ৩০ টাকা কেজি দরের বেগুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা। ২৫ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৫৫ টাকা ও ৩০ টাকার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ঢেঁড়স ছিলো ৩৫ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৬০ টাকা, ১০ টাকা পিচের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা। এছাড়াও অন্যান্য সবজির দামও দ্বিগুণ বেড়েছে।

[৪] সবজি কিনতে আসা ভ্যান চালক রমিজ উদ্দিন বলেন, লকডাউনের কারণে তেমন রোজগার নেই। বাজারে এসে দেখি সব সবজির দাম বেড়েছে। আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই। এভাবে সবজির দাম বাড়লে পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচবো। তাই প্রশাসনের কাছে বাজার মনিটরিং-এর দাবি জানাচ্ছি।

[৫] পাইকারি সবজি ব্যবসায়ী হাফিজ মিয়া বলেন, লকডাউনের কারণে বাজারে সবজির সরবারহ কম হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়ে গেছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কিনার কারনে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

[৬] বাজার মনিটরিং নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, লকডাউনের কারনে কিছু সবজি যার সরবরাহ তুলনামুলক কম এবং চাহিদা বেশি থাকায় সে গুলোর কিছুটা দাম বেড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল বিষয়েরই বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ