শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জর্জ ফ্লয়েড হত্যা: রায়ের প্রহর গুনছেন মার্কিনিরা

আসিফুজ্জামান পৃথিল: [২] চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে আবারও পুলিশি হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। মিনিয়াপোলিস থেকে শিকাগো থেকে পোর্টল্যান্ড পর্যন্ত আমেরিকানরা জর্জ ফ্লয়েডকে হত্যাকারী সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন। দ্য গার্ডিয়ান

[৩] সোমবারই চৌভিনের বিচার প্রক্রিয়ার সমাপনী বিতর্ক হওয়ার কথা ছিলো। চৌভিনের আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করছেন। তারা বলছেন, তিনি বাহিনীকে ১৯ বছর সেবা দিয়েছেন। এনপিআর

[৪] শুক্রবার রাতে শিকাগোর লোগান স্কয়ারে কমপক্ষে ১ হাজার বিক্ষোভকারী বিক্ষোভ প্রদর্শন করেন। সে রাতেই প্রকাশ পায় পুলিশের গুলিতে নিহত ১৩ বছর বয়সী অ্যাডাম টোলাডোর ভিডিও। বিক্ষোভকারীরা বলছেন, এখান থেকে বেশ কয়েকজনকে গেপ্তার করা হয়েছে। এছাড়াও ১৭ বছরের এক কিশোরকে বেদম পিটিয়েছে পুলিশ। শিকাগো ট্রিবিউন

[৫] রোববার শিকাগোর কাছের লিটল ভিলেজে কয়েকশ মানুষ শান্তির পদযাত্রা নামে এক কর্মসূচীতে অংশ নেন। এই গ্রামের কাছেই থাকতেন কিশোর অ্যাডাম।

[৬] পোর্টল্যান্ডে পুলিশের গুলিতে রবার্ট ডগলাস ডেলগার্ডো নামে এক ব্যক্তির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়েছে।

[৭] পুলিশের বেড়া ভেঙে বিক্ষোভ হয়েছে মিনিয়াপোলিসের শহরতলী ব্রকলিন সেন্টারে। এরপরই শহরটির পুলিশ সদরদপ্তর দুই স্তরের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়