শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিপন আলী: চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মহসীন

শিপন আলী: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীনের। নির্মাতা এস এ হক অলিক রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে তিনি (মহসীন) বারডেম হাসপাতালের আইসিউতে ছিলেন। আজ সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।’

মহসীনের ছেলে রাশেদ মহসীন নিউজবাংলাকে জানান, আছরের নামাজের পর জানাজা শেষে তার বাবাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। এস এম মহসীনের বয়স হয়েছিল ৭৩ বছর। সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমার দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকে ঢাকায় ফেরেন ২ এপ্রিল।

প্রায় চার দশক মঞ্চ ও টিভিতে কাজ করছেন এস এম মহসীন। অভিনয় করেছেন সিনেমাতেও। অভিনয়ে অসামান্য অবদানের জন্য ২০২০ সালে পান একুশে পদক। শিল্পকলা একাডেমিতে দীর্ঘদিন চাকরি করেছেন মহসীন। শিক্ষকতা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির সম্মানিত ফেলো ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়