শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে ট্রাক উল্টে নিহত ৩, আহত ৭

রিয়াদ ইসলাম ও গোপাল অধিকারী:[২] ঈশ্বরদীতে কলা বোঝাই একটি ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের চড়গড়গড়ি পশ্চিমপাড়ায় (হুদিপাড়া) এ ঘটনা ঘটে।

[৩] নিহত ৩ জন হলেন ঈশ্বরদীর লক্ষিকুন্ডার ইউনিয়নের দাদাপুর গ্রামের ফয়েজ আলী প্রামানিকের ছেলে জুব্বার হোসেন(৬৫),মৃত কাশেম আলী শাহের ছেলে মতিয়ার রহমান(৪৫) এবং জয়পুরহাট জেলার শুকুর আলী(৪৫)। স্থানীয় যুবক সোহেল জানান,চরগড়গড়ি থেকে কলা কিনে ব্যাপারী ও শ্রমিক ৯জন ট্রাকে বোঝায় করে বাড়ি ফিরছিলেন এ সময় হুদিপাড়ার কাছে এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়।

[৪] এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক মারা যায়।সোহেল জানান,মুমুর্ষু অবস্থায় ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের চালক এ সময় পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়