শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুত কেন্দ্রে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠনের দাবি: জিএম কাদের

শাহীন খন্দকার: [২] চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্রে শনিবার সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

[৩] রোববার এক বিবৃতিতে সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিও জানান বিরোধী দলীয় এই উপনেতা। বিবৃতিতে জি এম কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পবিত্র রমজানের ইফতার, সেহরী এবং তারাবিহ ঠিক রেখে কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে আন্দোলন করছিলো শ্রমিকরা।

[৪] তিনি বলেন, কেন এবং কোন পরিস্থিতিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালাতে হলো তা খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। পবিত্র মাহে রমজানে এমন হতাহতের ঘটনা মেনে নেয়া যায় না।

[৫] বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

  • সর্বশেষ