শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা বিস্তার ও গবেষণায় অবদানে ড. মো. নজরুল ইসলাম খান স্মরণীয় হয়ে থাকবেন: ঢাবি উপাচার্য

শরীফ শাওন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান’র মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

[৩] রোববার শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান ছিলেন জীব পরিসংখ্যান ও জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ এবং পাঠদানে পারদর্শী একজন শিক্ষক ও গবেষক। তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

[৪] শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

[৫] শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম খান মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

  • সর্বশেষ