শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১২:২৫ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাবি হত্যা ও ধর্ষণ মামলার আসামি কুমিল্লার মোতালেব চট্টগ্রামে গ্রেপ্তার

রাজু চৌধুরী :- কুমিল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং হত্যা, ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি মোতালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ তিনটি মামলা রয়েছে। সে ২০১৬ সালে তার ভাবীকে হত্যা করার পর এতদিন আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত মোতালেব কুমিল্লার বাঙোরা বাজারের মৃত সুবেদার আব্দুল মালেকের ছেলে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, 'মোতালেব কুমিল্লা জেলার চিহ্নিত সন্ত্রাসী। সে চুক্তিভিত্তিক অপহরণ ও অন্যান্য অপরাধে জড়িত ছিল। ২০১৬ সালে তার চাচাতো ভাইয়ের বউ ইভাকে হত্যা করে চট্টগ্রাম পালিয়ে আসে। এরপর থেকেই ডবলমুরিং মিস্ত্রিপাড়া এলাকায় থাকে সে।

এখানে জাহের ম্যানশন নামে একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করত। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।' তার বিরুদ্ধে ২০১৫ সালে একটি অপহরণ মামলা ও একটি ধর্ষণ মামলা রয়েছে। এছাড়া ২০১৬ সালে একটি হত্যা মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়