শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় দিনমজুর বন্ধুর মেয়েকে অপহরণ করে ধর্ষণ

জিএম মিজান: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পল্লী এলাকায় দিনমজুর বন্ধুর ১৩বছরের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে, অপহরণ করে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান লোকমান নামে একব্যক্তি গ্রেফতার। গ্রেফতারকৃত লোকমান চমকাদহ গ্রামের অফের আলীর পুত্র। শুক্রবার দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার কালিশ গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং আসামি আব্দুর রহমান লোকমানকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সারিয়াকান্দি উপজেলার চমকাদহ গ্রামের আব্দুর রহমান লোকমান একই গ্রামের তার এক ঘনিষ্ঠ দিনমজুর বন্ধুর মেয়ে একটি দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রীর সাথে বেশ কিছুদিন যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই প্রেমের সূত্র ধরে গত ২৬ মার্চ রাতে মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।

পরে মেয়েটির মা বাদী হয়ে শুক্রবার সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়ের পর পুলিশ অভিযা চালিয়ে নন্দীগ্রাম উপজেলার কালিশ গ্রামে থেকে ভিকটিমকে উদ্ধার এবং আসামি আব্দুর রহমান লোকমানকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, উদ্ধারকৃত ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়