শিরোনাম
◈ চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক ◈ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান পুনর্নির্বাচিত জয় শাহ ◈ বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার চাহিদা, চার মাসে রপ্তানি আয় ৪৫৭ মিলিয়ন ডলার ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসিটিভি ও আইপি ক্যামেরা ◈ যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ বাংলাদেশিদের, নিউইয়র্কে ঘণ্টায় ২২ ডলার বেতনে নিয়োগ দিচ্ছে লাইব্রেরি ◈ পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন, ২১ জানুয়ারি প্রথম ও ২৭ মে শেষ ধাপের ভোট ◈ ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে ২০ হাজার বডিক্যাম কিনেও ব্যবহার করছে না পুলিশ, নেপথ্যে জবাবদিহির ভয় ◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন ◈ ৩-২ গোলে স্পেনকে হারিয়ে ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামালো ইংল্যান্ড

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, ক্রমেই বাড়ছে সংক্রামণের সংখ্যা

আবুল কাশেম : [২] জেলায় ক্রমেই বাড়ছে করোনার সংক্রামন। গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১১ জনে। একই সময়ে সিলেট বিভাগে শনাক্ত হয়েছে আরও ৬২ জনের।

[৩] শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

[৪] এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৩৫৯ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ২৭২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৬৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ২১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০২ জন।

[৫] গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৬২ জন করোনা আক্রান্ত রোগীর ৫৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ২ জন ও মৌলভীবাজার জেলায় ৫ রয়েছেন।

[৬] একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্য দিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৪১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ২০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৭৬৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার জন।

[৭] সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে মৃত্যবরণ করা মোট রোগীর সংখ্যা ৩১১ জন। এর মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৬ জন।

[৮] এদিকে, সিলেটের চার জেলা মিলে ৩১০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৯৪ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১১ জন ও ২ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৪ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ