শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব গ্রেপ্তার

ইসমাঈল ইমু: [২] হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বারিধারা এলাকার একটি মাদ্রাসা অভিযান চালিয়ে জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

[৪] গোয়েন্দা কর্মকর্তারা জানান, জুনায়েদ আল হাবিবের বিরুদ্ধে ২০১৩ সালে সহিংসতা ছাড়াও সাম্প্রতিক সহিংসতাতেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাকে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে সাম্প্রতিক মামলাতেও গ্রেপ্তার দেখানো হবে।

[৫] জানা গেছে, আল্লামা জুনায়েদ আল হাবিব হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি ছাড়াও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি জমিয়ত ই উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও ঢাকার জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত রয়েছেন।

[৬] এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ১১ এপ্রিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামাবাদী ও কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহসভাপতি মুফতি ইলিয়াস, ১৩ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরীফ উল্লাহ, ১৪ এপ্রিল সহকারী মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি ও কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গত শুক্রবার মাওলানা যুবায়ের আহমেদ ও শনিবার সকালে মাওলানা জালাল উদ্দিন আহমেদ নামে হেফাজতের দুই কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ