শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাফ-প্যান্টে মহিলা রেফারির ছবি দেখানো যাবে না, তাই ইরানে বিঘ্নিত ইংলিশ লিগের সম্প্রচার

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল খেলা ইংল্যান্ডের প্রিমিয়র লিগ। এশিয়া এবং মধ্যপ্রাচ্যে এই লিগের জনপ্রিয়তা আকাশচুম্বী। এক অদ্ভুত কারণে ইরানে প্রিমিয়র লিগের সরাসরি সম্প্রচার বিঘ্নিত হওয়ায় সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে নয়া বিতর্ক।

[৩] ঘটনার সূত্রপাত গত সপ্তাহে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম টটেনহ্যাম হটস্পার ম্যাচকে কেন্দ্র করে। প্রিমিয়র লিগের দুই বড় দল মওশুমের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। শক্তিশালী দুই দলের ম্যাচ ঘিরে দর্শকমহলে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু ম্যাচ চলাকালীন এক দুই নয়, কমপক্ষে শতাধিকবার বিঘ্নিত হয় ম্যাচের সম্প্রসারণ। ম্যাচের মহিলা লাইন্সপার্সনের উপস্থিতির কারণেই এই ঘটনা। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন নেটাগরিকরা।

[৪] ইরানের বিশ্বচ্যাম্পিয়ন কুস্তিগির ও মাই স্টেলদি ফ্রিডিম নামক মহিলা সমাজসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সর্দার পাশেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, গত রাতে ইরান টিভি শুধুমাত্র মহিলা রেফারি থাকার দরুণ প্রায় ডজনখানেকবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম টটেনহ্যাম হটস্পার ম্যাচ সেন্সর করে। লিঙ্গের ভিত্তিতে ইরানের এই মেরুকরণের বিরুদ্ধে কি ফিফা (ফুটবল নিয়ামক সংস্থা) কোনও প্রতিবাদ জানাবে না ?’

[৫] মহিলা অধিকার রক্ষার্থে সক্রিয় মাই স্টেলদি ফ্রিডম আবার একধাপ এগিয়ে দাবি করে, মহিলা রেফারির উন্মুক্ত পা ম্যাচ সেন্সর হওয়ার আসল কারণ। সম্প্রচারকারী সংস্থা শর্টসে এক মহিলা রেফারির উপস্থিতিতে ঘাবড়ে যায়। সমস্যার সমাধান করতে তারা ম্যাচের সম্প্রচারণ বিঘ্নিত করে লন্ডনের রাস্তাঘাটের ছবি দেখান। ম্যাচের শেষে এক ধারাভাষ্যকার মজার ছলে জিজ্ঞেস করেন দর্শকরা ভৌগলিক অনুষ্ঠানটি উপভোগ করেছেন কিনা। এমন ধরনের মতাদর্শের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ জানানো উচিত। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ