শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে ‘তারছেঁড়া’ বললেন গায়ক নোবেল

বিনোদন ডেস্ক: ভারতের জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। বাংলাদেশের তারকা শিল্পীদের গান কভার করেই পরিচিতি পেয়েছিলেন তিনি। এরপর থেকে বিভিন্ন সময় উদ্ভট মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন নোবেল। বির্তকের কারণে একাধিকবার খবরের শিরোনামও হয়েছেন নোবেল।

নোবেল আর বিতর্ক হয়ে উঠেছিলেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। অসংখ্য মানুষের অপ্রিয় পাত্র হয়ে উঠেছেন এই নোবেল। যারা বিভিন্ন সময় আপত্তিকর ভাষায় তাকে গালাগাল করেন। এবার তাদের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দিয়েছেন এ গায়ক।

শনিবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুকে নোবেল লেখেন, আসসালামু আলাইকুম। ব্যাক্তি মাঈনুল আহসান নোবেল। নামটা আকীকা করে জন্মদাতা পিতা-মাতা রেখেছেন। তবে ‘নোবেল ম্যান’ অথবা আপনাদের আলোচিত-সমালোচিত, ভালোবাসার অথবা ঘৃণিত আজকের এই ‘সঙ্গীতশিল্পী নোবেল’। এই নাম অথবা ব্যাক্তিত্বের জন্মদাতা; পিতা বলেন, মাতা বলেন, ভাই অথবা বোন যাই বলেন, সব কিন্তু ‘আপনারা’ নিজেরাই। সুতরাং মা-বাপ তুলে গালাগালি, কটুকথা, বেশি কথা যাই বলছেন; আমি ব্যাক্তি নোবেলের বিন্দুমাত্র গায়ে লাগছে না। তাতে আপনি নিজের সন্তানকেই গালাগাল করছেন বলে আমি মনে করি।

তিনি আরও লেখেন, হ্যাঁ, মানুষটা আমি তারছেঁড়া। না হলে কী ১৬৫টি দেশের ২৫ কোটি বাঙালির তার ছিঁড়তে পেরেছি? তবে মুখোমুখি, সামনে এসে ব্যাক্তি নোবেলকে মন্তব্য করার দুঃসাহস করার আহ্বান জানাচ্ছি। পরিণতির দায়ভার আমি নিতে পারবো না। ভালো থাকবেন। অনেক ভালোবাসা। ফি-আমানিল্লাহ্।

নোবেলের এ পোস্টটিও ইতিবাচক হিসেবে নেয়নি নেটিজেনরা। এখানেও তাকে গালাগাল করেছেন অনেকে। দুই ঘণ্টায় পোস্টটিতে রিয়েক্ট পড়েছে ১৫ হাজার। আর কমেন্টস পড়েছে ৪ হাজার।

এর আগে চোখে মুখে মাস্ক পরে ছবি শেয়ার করার জন্যও তাকে একহাত নিয়েছিল নেট দুনিয়ার বাসিন্দাদের একাংশ। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ