শিরোনাম
◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিউনিসিয়ায় নৌকাডুবিতে অন্তত ৪১ জন নিহত

রাকিবুল রিফাত: [২] বৃহস্পতিবার তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাটি ডুবে যায়। অভিবাসীরা ইতালির দ্বীপ ল্যাম্পেডুস যাওয়ার উদ্দেশ্যে ভুমধ্যসাগর পাড়ি দিচ্ছিলো। আল জাজিরা

[৩] ইউএন শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) শুক্রবার একটি যৌথ বিবৃতিতে বিষয়টি নিয়ে শোক প্রকাশ করে।

[৪] তিউনিশিয়ার জাতীয় উপকূল বাহিনী জানায় ৪১ টি মৃতদেহের মধ্যে ১টি শিশু রয়েছে। এবং তারা তিনজনকে জীািবত উদ্ধার করেছে। উদ্ধার অভিযান শুক্রবার পর্যন্ত অব্যহত ছিল বলে জানায় তারা। নৌকাটি বৃহস্পতিবার রাতে ডুবে যায় বলে জানায় উদ্ধার কর্মীরা। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হয় মারা যাওয়া সবাই সাহারান আফ্রিকান থেকে এসেছিল।

[৫] আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে সংঘাত, দারিদ্র থেকে বাচতে উন্নত জীবনের আশায় বহু মানুষই তিউনিসিয়ার বন্দরনগরীর কাছের উপকূল থেকে ইউরোপের পথে পাড়ি জমায়। গত বছর মে মাসে একই উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬৫ জনের মৃত্যু হয়েছিল। যাদের মধ্যে ৩৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়