শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ৬ জনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোভিড আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত তিনজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা যান।

[৩] মৃতদের মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডের ৩০ নম্বর ওয়ার্ডে একজন, ২৫ নম্বর ওয়ার্ডে একজন ও ২২ নম্বর ওয়ার্ডে ৪ জন মরা গেছে।

[৪] গত ২৪ ঘণ্টায় রাতের বিভিন্ন সময়ে রামেক হাসপাতালে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, শুক্রবার রাতে যে ৬ জন মারা গেছে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

[৫] মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় বলে জানান, রামেক হাসপাতাল ডা. সাইফুল ফেরদৌস। শুক্রবার পর্যন্ত হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১২৩ জন জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৬১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬২ জন। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে মোট ৭ জন রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়