শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুতর কোভিড থেকে বাঁচাতে পারে শরীরচর্চা

ডেস্ক রিপোর্ট: গুরুতরভাবে কোভিড আক্রান্তের হাত থেকে বাঁচতে হলে নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করতে হবে। নতুন এক গবেষণার পর এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৫০ হাজার মানুষ। তারা সকলেই কোভিড আক্রান্ত হয়েছিলেন। এতে পাওয়া যায়, করোনা আক্রান্তের আগে যারা বেশি শরীরচর্চা করতেন তাদের মধ্যে খুব অল্পসংখ্যককেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কলকাতা২৪

গবেষকরা বলছেন, শরীরচর্চা দারুণ কার্যকরি হলেও এটি ভ্যাকসিনের বিকল্প হতে পারে না। তবে নিয়মিত সাতার কাটলে, দৌড়ালে বা সাইকেল চালালে করোনায় গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে যায়। বিজ্ঞানীরা আগে থেকেই জানতেন যে, শারীরিকভাবে সুস্থ মানুষদের ঠান্ডা বা সংক্রমক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।

আবার আক্রান্ত হলেও অন্যদের তুলনায় তারা দ্রুত সেরেও উঠে। শরীরচর্চা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একইসঙ্গে এটি ইনফ্লুয়েঞ্জা বা এ ধরণের রোগ থেকেও সুরক্ষা প্রদান করে।

এর আগেও গত ফেব্রুয়ারি মাসে এক গবেষণায় জানানো হয়েছিল যে, যারা দ্রুত হাটতে পারেন এবং শারিরীকভাবে সুস্থ তাদের গুরুতর কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম। ইউরোপের বয়স্কদের নিয়ে চালানো এক গবেষণায়ও জানানো হয়েছে, যাদের শরীর এখনো ফিট রয়েছে তাদের করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় কম। তবে এইসব গবেষণায় মূলত মানুষের শারীরিক গঠনের ওপর বেশি জোর দেয়া হয়েছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় যে গবেষণাটি চালানো হয়েছে তাতে প্রতিদিনকার নিয়মিত ব্যায়ামের অভ্যাসের বিষয়টি প্রাধান্য পেয়েছে।

  • সর্বশেষ