শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:২৯ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাবেক ডাকসু নেতাকে এমন অসম্মান?

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক এবং আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেনকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। তার সাথে একটি ছবিও আছে। সংবাদটি রঃংবষভ যদি হৃদয়বিদারক হয় তাহলে ছবিটি হবে ভয়াবহ হৃদয়বিদারক। ছবিতে দুজনকেই গরুর মতো দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আদালতের কাঠগড়ায় উঠানো হয়েছে। একজনের কাপড় রক্তমাখা, আঙ্গুল ব্যান্ডেজ করা। এইরকম একটি ছবি দেখে কষ্ট পাওয়ার জন্য আমাকে কি ছাত্র হতে হবে? ওই ছাত্রের রাজনৈতিক পরিচয় জানতে হবে? এইরকম একটি ছবি দেখে কষ্ট পাওয়ার জন্য আমাকে শিক্ষক হতে হবে? এইরকম চিত্র আমি আমার ছাত্রজীবনে স্বৈরাচার এরশাদের আমলেও কল্পনা করতে পারিনি বা তারাও ঘটানোর সাহস পায়নি। আজকের ছাত্র রাজনীতি কোন পর্যায়ে গেছে সেটা এই চিত্রই প্রমাণ করে। ক্যাম্পাস থেকে ছাত্রকে উঠিয়ে নিয়ে যায় ছাত্রদের তেমন কোনো প্রতিবাদ দেখছি না। ক্যাম্পাস থেকে ছাত্রকে উঠিয়ে নিয়ে যায় ভিসি, প্রোভিসি, প্রক্টর প্রমুখ থেকে কোনো প্রতিক্রিয়া দেখছি না। এমনকি প্রধান প্রধান পত্রিকায় এটি নিয়ে কোনো রিপোর্ট করেছে দেখিনি।

সব কেমন জানি ভোঁতা হয়ে গেছে। সব সহনীয় হয়ে গেছে। যেন উঠিয়ে নিয়ে গেছে মেরে গুমতো করেনি? এই ছাত্ররা শিক্ষকদের জিম্মায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চুপ থাকতে পারে না। তার ওপর যেই ছাত্রকে উঠিয়ে নিয়ে গেছে সে কোনো সাধারণ ছাত্র নয়। সে সাধারণ ছাত্রদের ভোটে ডাকসুর সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এমন একজনকে এমনভাবে উঠিয়ে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে কাঠগড়ায় উঠাবে? এই দৃশ্যও আমাদের দেখতে হলো? তার ওপর সে নাকি মাত্রই টাইফয়েড থেকে উঠেছে। এই অবস্থায় এর যদি কিছু হয়ে যায়?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ দেখানোও হবে না? এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তথা বাঙালিকে কতো কিছু দিয়েছে। ৫২-র ভাষা আন্দলোন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলনসহ কতো কতো আন্দলোন সংগ্রামের জন্য এই জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ঋণী। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাবেক ডাকসু নেতাকে এমন অসম্মান? তারপরও জাতি নীরব? সে কি করে, কোন রাজনীতি করে জানার দরকার নেই। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে ডাকসুর নেতা এটাই কি যথেষ্ট না? লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ