শিরোনাম
◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগের ৩শ’র বেশি নেতাকর্মী কোভিডে আক্রান্ত

মিনহাজুল আবেদীন: [২] শুক্রবার ডিবিসি টিভির প্রতিবেদন জানায়, প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্তের সংখ্যা। এ তালিকায় আছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী। এরই মধ্যে মারা গেছেন দলটির বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, ধর্ম প্রতিমন্ত্রী, সিলেটের সাবেক সিটি মেয়র বদরউদ্দিন কামরান, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

[৩] দ্বিতীয় ঢেউয়ে মারা যান মাহমুদ-উস-সামাদ চৌধুরী। সর্বশেষ বুধবার এই তালিকার মধ্যে যোগ হন সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা দলটির নীতি নির্ধারণ ফোরাম সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু।

[৪] আওয়ামী লীগের দলীয় সূত্রে জানায়, দ্বিতীয় ধাক্কায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রতিমন্ত্রী, এমপিসহ ৩০ জন। চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নেত্রকোণা-৩ এর অসীম কুমার উকিল, গাজীপুর-৫ আসনের মেহের আফরোজ চুমকি, গাজীপুর-৪ আসনের সিমিন হোসেন রিমি, রাজবাড়ী-১ এর কাজী কেরামত আলী, কক্সবাজার-১ এর জাফর আলম, কক্সবাজার-২ এর আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৪ এর শাহীন আক্তার, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল, ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-৩ এর মামুনুর রশিদ কিরণ, হবিগঞ্জ-১ আসনের গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, হবিগঞ্জ-২ এর আব্দুল মজিদ খান, রাজশাহী-১ এর ওমর ফারুক চৌধুরী, বরিশাল-৪ আসনের পঙ্কজ দেবনাথ, ঢাকা-২০ এর বেনজির আহমেদ, পাবনা-২ এর আহমেদ ফিরোজ কবির, সিরাজগঞ্জ-৪ এর তানভীর ইমাম, টাঙ্গাইল-২ আসনের তানভীর হাসান ছোট মনির, ঢাকা-৭ এর হাজি মোহাম্মদ সেলিম এবং বগুড়া-৭ আসনের রেজাউল করিম বাবলু।

[৫] সংরক্ষিত আসনের নাহিদ ইজহার খান, শিরীন আহমেদ, জান্নাতুল বাকিয়া, অ্যারোমা দত্ত, রওশন আরা মান্নান, অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।

[৬] রাজনৈতিক সংগঠনটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, নেতাকর্মীরা সংক্রমিত হয়েছেন কারণ তারা মানুষের পাশে ছিলেন। তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য কোনও নিরাপদ আশ্রয়ে লুকিয়ে ছিলেন না। এ কারণেই আওয়ামী লীগ নেতাকর্মীরা বেশি আক্রান্ত হয়েছেন।

[৭] যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার মধ্য দিয়ে যেমন করে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করা যায়, তেমনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়। আর সেই কাজটি আমরা করেছি।

[৮] তিনি বলেন, হাজার হাজার কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তারা মাঠ ছাড়েনি। তারা সবসময় মাঠে থেকেছে, এমনকি করোনা রোগীদের দাফন পর্যন্ত করেছেন। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ