শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হবিগঞ্জে প্রসাশনের কঠোর অবস্থান লক্ষ্যনীয়

হবিগঞ্জ প্রতিনিধি: [২] করোনা ভাইরাস প্রতিরোধের জন্য লগডাউনের সারা দেশের ন্যায় হবিগঞ্জে ২য় দিনে প্রশাসনের তৎপরতা কঠোরভাবে নিয়ন্ত্রণ যা লক্ষনীয়। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাসার বাহিরে চলাচলের কোন সুযোগ দেওয়া হয়নি।

[৩] সরকার নির্ধারিত ৭ দিনের লকডাউনে গণ-প্রজ্ঞাপন অমান্য করার দায়ে আজ ২য় দিন বৃহস্পতিবার জেলার সকল উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য-বিধির বিধি-নিষেধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৬ টি মামলায় মোট ২৬ হাজার ৫৮০ টাকা জরিমানা করা হয়। সকাল থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব এবং ভ্রাম্যমান আদালতের তদারকি ছিল বেশ লক্ষনীয়।

[৪] এব্যাপারে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন জেলার সকল উপজেলায় সরকার জারিকৃত নির্দেশিকা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য-বিধি নিশ্চিত করণে আমাদের কার্যক্রম পরিচালনা কঠোর ভাবে নিয়ন্ত্রণ চলমান থাকবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়