শিরোনাম
◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব? 

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় গৃহবধূর মাটি চাপা লাশ উদ্ধার

আব্দুম মুনিবঃ  কুষ্টিয়া শহরতলীর মোল্লা তেঘড়িয়া ক্যানেলপাড়া রান্না ঘর থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় রিমি (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতীবার রাত ৯টার সময় রুবিনা নামে এক প্রতিবেশী বাড়ির ভিতরে পানি আনতে গেলে পচা গন্ধ পায়।

বিষয়টি ঐ মহিলা বাড়ির মালিক মুরাদ হোসেনকে জানালে সে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে গৃহবধূর অর্ধগলিত মাটি চাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে। পুলিশের ভাস্যমতে আনুমানিক এক মাস পূর্বে মৃত দেহটি মাটি চাপা দেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মৃত দেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাড়ির মালিক মুরাদ হোসেনের দেওয়া তথ্যমতে গত ফ্রেব্রুয়ারি মাসে খোকসার বাসিন্দা আলামিন (২৫) এক হাজার টাকা মাসিক চুক্তিতে বাসা ভাড়া নেয়। ওই বাসায় আলামিন ও তার স্ত্রী রিমি থাকত। কুষ্টিয়া জাহাঙ্গীর হোটেলের মিষ্টি বানানোর কারিগর হিসাবে কাজ করত আলামিন। আলামিন গত এক মাস যাবৎ ওই বাসায় ভাড়া থাকলেও আসত না।

প্রতিবেশী ও পুলিশের ধারনা পারিবারিক কলোহের জেরে আলামিন তার স্ত্রী রিমিকে হত্যা করে মাটি চাপা দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত জানায়, প্রাথমিক ভাবে উদ্ধার করা অর্ধগলিত মৃত দেহটি আলামিনের স্ত্রীর। তবে ময়না তদন্ত শেষে নিশ্চিত করা যাবে বিষয়টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়