শিরোনাম
◈ ইরান যুদ্ধের কারণে জ্বালা‌নি ও সার সংক‌টে বাংলা‌দেশ, বো‌রো ও আমন মৌসু‌মে সেচ সমস‌্যা নি‌য়ে চি‌ন্তিত কৃষক ◈ প‌্যাট কামিন্স বললেন, বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যতে অনেকেই টেস্ট খেলতে চাইবে না ◈ বর্ডার-গাভাসকার ট্রফির সূচি ঘোষণা, স্মিথসহ পাঁচ অ‌স্ট্রেলিয়ান তারকার শেষ ভিজিট  ◈ আট হাজার সরকারি চাকুরের মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক ◈ টানা কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম আবার বাড়ল! ◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:৩৪ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে আলাউদ্দিন হত্যা মামলায় সদ্য নির্বাচিত কাউন্সিলর সাইদুল ২ দিনের রিমান্ডে

যশোর প্রতিনিধি: [২] ইজিবাইক চালক আলাউদ্দিন হত্যা মামলায় আটক সদ্য নির্বাচিত কাউন্সিলর সাইদুল রহমান রিপনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

[৩] বৃহস্পতিবার আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মারুফ আহমেদ এ আদেশ দিয়েছেন। রিপন শহরের বারান্দী-মোল্লাপাড়ার বদর উদ্দিনের ছেলে।

[৪] মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের আরবপুর এলাকার কলুপাড়া বাবুর বাড়ির ভাড়টিয়া শুকুর আলীর ছেলে নিহত আলাউদ্দিন ইজিবাইক চালিয়ে জীবীকা নির্বাহ করতেন। ২০২০ সালের ১৭ জুলাই সকালে মোবাইলে কল দিয়ে আলাউদ্দিনকে ডেকে নেয়া হয় বারান্দী মালোপাড়ায়। সেখানে একদল সন্ত্রাসীরা আলাউদ্দিনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আলাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

[৫] এব্যাপারে নিহতের পিতা শুকুর আলী বাদী হয়ে ৭ জনের নামউল্লেখ করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।

[৬] মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শুভকে আটক ও রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হলে হত্যার সাথে নিজে ও অপর জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি দেয়।

[৭] মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই এসএম আনোয়ার হোসেন রিপনকে আটক ও ২৯ মার্চ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়