শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২০ হাজার টাকা জরিমানা

মমতাজুর রহমান: [২] করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত আট দিনের সর্বাত্মক লকডাউনে বগুড়ার আদমদীঘি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সীমা শারমিন।

[৩] বৃহস্পতিবার দুপুরে ইউএনও ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

[৪] লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা, অটোরিকশা অতিরিক্ত যাত্রী বহন ও নকল ওষুধ বিক্রি করার অপরাধে ৮ মামলায় ১১জনকে দণ্ডিত করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৫] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়