শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে বঞ্চিতদের জন্যে ৩৫ হাজার বাড়ি

রাশিদ রিয়াজ : ইরানে ৩৫ হাজার ১৬৯টি আবাসিক ইউনিট বঞ্চিত পরিবারের মধ্যে বন্টন করা হয়েছে। এ বছরেই আরো ১০ হাজার আবাসিক ইউনিট নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা জোলফাকার ইয়াজদানমেহর। ২০১৯ সাল থেকে গত মার্চ পর্যন্ত ৩১ হাজার ২শ আবাসিক ইউনিট বঞ্চিত পরিবারগুলোর মাঝে বন্টন করা হয়। এবছর এপ্রিলের শুরুতে আরো ৫৭শ আবাসিক ইউনিট সিস্তান-বালুচেস্তানে দরিদ্রদের মধ্যে হস্তান্তর করা হয়। ইরানের ম্যানেজমেন্ট এন্ড প্লানিং অর্গানাইজেশন ও হাউজিং ফাউন্ডেশন আরো ১ লাখ ১৫ হাজার আবাসিক ইউনিট কম আয়ের পরিবারগুলোর মধ্যে হস্তান্তর করে। ইরানের ২৬ শতাংশ মানুষ গ্রামে বাস করে। দেশটির ৩৯ হাজার গ্রাম থেকে যাতে বাসিন্দারা শহরমুখী না হয়ে পড়ে সেজন্যে এধরনের আবাসিক ইউনিট নির্মাণসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গ্রাম উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ অমিদ বলেন গত বছর নভেম্বরে গ্রাম থেকে শহরে মানুষ আগমনের হার শূন্যে শতাংশে পৌঁছেছে। কৃষি, বন, জালানি ও খনিজ খাতে কর্মসংস্থান ছাড়াও গ্রাম পর্যটন, কৃষি পর্যটন, ধর্মীয় যাত্রা ও ইকোটুরিজ্যম সহ বিভিন্ন বিকল্প আয়ের উৎস সৃষ্টির মাধ্যমে গ্রাম থেকে শহরে মানুষের আগামন হ্রাসে ইরানে ব্যাপক সফলতা পাওয়া গেছে। চলতি বছরে ৫.৬ বিলিয়ন ডলার ইরানের গ্রাম উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ