শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

ফরিদুল মোস্তফা: [২] কক্সবাজারের মহেশখালী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

[৩] বুধবার বিকালে উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে তাদের আটক করা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক ও রামদা জব্দ করা হয়।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দলটি দুপুরে সোনাদিয়ার ঝাউবন এলাকায় অবস্থান করার সময় স্থানীয় এক রাখাল দৃশ্যটি দেখে ফেলে। পরে ওই রাখাল লোকালয়ে এসে বিষয়টি জানালে গ্রামের লোকজনক গিয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

[৫] পরে মহেশখালী থানা থেকে একদল পুলিশ সোনাদিয়া গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

[৬] গ্রেফতারকৃতরা হলো, মহেশখালীর শাপলাপুরের মিঠাছড়ি এলাকার নুরুল কবির (৩০), শওকত (২০), রবিউল হাসান (১৯), কালারমার ছড়ার আধারঘোনা এলাকার মোস্তফা কামাল প্র. মিসু (২২), রফিকুল হাসান (১৮) ও ধলঘাটার জিয়াবুল (২৪)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়।

[৭] কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন বলেন, সোনাদিয়ায় সন্দেহজনকভাবে ডাকাতির প্রস্তুতিকালের স্থানীয়রা টের পান। পরে তাদের আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। এর পর পুলিশ এসে তাদের স্থানীয়দের সহযোগিতায় আটক করে।

[৮] মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, সোনাদিয়ায় বোট ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের একটি বন্দুকসহ আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়