শিরোনাম
◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রের কু‌ড়ি‌য়ে পাওয়া বোমা বি‌স্ফোর‌ণে এক শিশু নিহত, আটক এক

র‌হিদুল খান : [২] বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলার পল্লীতে এ দুর্ঘটনা ঘটনা। এসময় আহত হয়েছেন শিশুটির মা ও বোন।

[৩] কেশবপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার বাউশলা গ্রামের মিজানুর রহমানের শিশুপুত্র আব্দুর রহমান (১০) বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলা করা শুরু করে। কিছুক্ষণ পর বোমাটি বিস্ফোরিত হয়।

[৪] বোমার স্প্লিন্টারের আঘাতে ঘটনাস্থলেই আব্দুর রহমান (১০) মারা যায়। পাশে থাকা তার মা নিলুফা বেগম (৩০) ও বোন মারুফা (৩) গুরুতর আহত হন।

[৫] বোমা বিস্ফোরণের বিকট আওয়াজে গ্রামবাসী ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে প্রথমে কেশবপুর হাসপাতালে আনে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

[৬] কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, তিনি খবর শুনেই ঘটনাস্থলে যান। সেখান থেকে আটক করা হয় বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক হোসেনকে।

[৭] এদিকে, ঘটনাস্থল থেকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাহউদ্দিন শিকদার জানান, ওই পরিবারটির একটি শ্যালো মেশিন ও যন্ত্রাংশের ব্যাগ বাড়িতে আনা হয়। কিন্তু মেশিনটি চালু না হওয়ায় গৃহস্বামী মিজানুর তার স্ত্রী নিলুফাকে ব্যাগ খুলে যন্ত্রপাতি বের করতে বলেন। কিন্তু ব্যাগটি থেকে যন্ত্রপাতি নামানোর সময় সেখানে বিস্ফোরণ ঘটে।

[৮] এডিশনাল এসপি আরো জানান, বোমাটি ব্যাগের মধ্যে ছিল বলে ধারণা করা যায়। কেউ হয়তো বোমাটি ব্যাগের মধ্যে রেখেছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[৯] বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আাহমেদ

  • সর্বশেষ