শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে কঠোর ঠাকুরগাঁও জেলা প্রশাসন

সাদ্দাম হোসেন:[২] ঠাকুরগাঁওয়ে লক ডাউনের দ্বিতীয় দিনেও প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে পুরো জেলা। গত বুধবার প্রথম লক ডাউনের শুরুর দিনেই পৌর শহরের বিভিন্ন পয়েন্ট ও সদর উপজেলার বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা না মানায় বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

[৩] এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও পৌর শহরের বিভিন্ন পয়েন্ট, সদর উপজেলার বিভিন্ন হাট বাজার ও অন্যান্য উপজেলাতেও কঠোর হতে দেখা গেছে প্রশাসনকে। সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনায়, বিনা কারনে বাড়ি থেকে বের হওয়ায় ৭ জন, দোকান খোলা রাখায় ৩জন, অটোবাইকে স্বাস্থ্যবিধি না মানায় ৫ জন, মাস্ক না পড়ায় ৫জন সহ মোট ২০ জনকে অর্থদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

[৪] অন্যদিকে সদর উপজেলার গড়েয়া বাসস্ট্যান্ড, কালিতলা, চন্ডিপুর, লীলার হাট, বাগেরহাট, গড়েয়া হাট, লাউথুতি বাজার, তুরুগপোতা বাজার, ভুল্লী বাজার, পৌর শহরের চৌরাস্তা, ঠাকুরগাঁও রোড বাজারে মনিটরিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম। এ সময় নিয়ম না মানায় এক হোটেল মালিক, একটি গার্মেন্টস মালিককে অর্থদন্ড প্রদান করা হয়।

[৫] এছাড়াও অন্যান্য স্থানে বিভিন্ন হাট, বাজার, শপি মলসহ বিভিন্ন স্থানে মাস্ক পরিধান নিশ্চিতকরণে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পৌর শহরের বিভিন্ন পয়েন্ট ও জেলার গুরুত্বপুর্ন পয়েন্টে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞায় ট্রাফিক পুলিশকেও সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করতে দেখা যায়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ