শিরোনাম
◈ ঋণের চাপে প্রথম বাজেট: বিএনপি সরকারের সামনে কঠিন আর্থিক সমীকরণ ◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবদুল মতিন খসরুর কফিনে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে জাতীয় সংসদের সার্জেন্ট এট আর্মস একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

[৩] বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অঙ্গনে আবদুল মতিন খসরু এমপি-র জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরুকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। অতঃপর বিভিন্ন স্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার নিজ গ্রাম কুমিল্লার মিরপুরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

[৪] উল্লেখ, বুধবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আবদুল মতিন খসরু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়