শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বকশীবাজারে আবদুল মতিন খসরুর প্রথম জানাজা সম্পন্ন

মহসীন কবির: [২] আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি, সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরুর বকশীবাজারে প্রথম জানাজা সম্পন্ন হয়।

[৩] এরপর সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট মাঠে দ্বিতীয় জানাজা হবে। সেখানে আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট বার ও তার সতীর্থ শুভাকাঙ্ক্ষীরা শ্রদ্ধা জানাবেন।

[৪] বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দল ও পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ফজরের নামাজের পর তার ঢাকার বাসভবনের পাশে বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে প্রথম জানাজা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়