শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩৯ জনসহ মোট গ্রেপ্তার ২০৭

তৌহিদুর রহমান নিটল: গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ৩৯ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের সনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর
মডেল থানায় ৪৫ টি, আশুগঞ্জ থানায় ০৩ টি ও সরাইল থানায় ০২ টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৫১ টি মামলা হয়েছে।

এসকল মামলায় ২৮৮ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত ২০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়