শিরোনাম
◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেরানীগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

আলমগীর কবির: [২] ঢাকার কেরানীগঞ্জ ও কদমতলীতে র‌্যাব-১০ এর পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

[৩] মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালিগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ মুসলিম দেওয়ান (২৯)। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

[৪] এছাড়া একই দিন সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার থানাধীন দক্ষিণ মাতুয়াইল আশুদ মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো মোঃ দিদার (২২)। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জ ও কদমতলীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মদকদ্রব্য সরবারহ আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ