শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু, আক্রান্ত ২৭১

স্বপন দেব: [২] মৃত ব্যক্তির নাম শাহার উদ্দিন সাবু। তিনি শহরের গুহ রোডের উদ্দিন ট্রেডার্সের মালিক।

[৩] সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি ক্লিনিকে মৃত্যুর খবর আসে। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ২৪ মার্চ মৌলভীবাজার সদর হাসপাতালে তিনি নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। পরের দিন সিলেট ল্যাব থেকে রিপোর্ট পজিটিভ আসে।

[৪] এই পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় দ্বিতীয় ঢেউ করোনায় সংক্রমিত হয়েছেন ২১ জন। তার মধ্যে মারা গেছেন ৫ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ২৭১ জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলে সর্তক ও সচেতন না হলে সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না। আমরা চাই সবাই স্বাস্থ্য বিধি মেনে সুস্থ থাকুন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়