শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ঘর পুড়ে ছাই

মো:ইমরান হোসেন: [২] নায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি বসতঘর পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

[৩] বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগরের ফরিদ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে প্রথম রোযার ইফতারের প্রস্তুতিতে রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।

[৪] আগুন লাগার পর বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের জাহিদুল ও রাজা মিয়া ৩টি ঘরে ও আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৫] এর আগেই আগুনে ৪টি ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ২৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঘরের মালিক ফরিদ উদ্দিনের ভাতিজা ফয়েজ আহমেদ।

[৬] সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা রান্না ঘরের গ্যাস থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়