শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শারীরিকভাবে কম সক্রিয়দের কোভিডে মৃত্যুঝুঁকি বেশি, বলছে গবেষণা

রাশিদুল ইসলাম : [২] ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনের গবেষণা বলছে শারীরিকভাবে নিষ্ক্রীয় ছিলেন বা একেবারেই ব্যায়াম করতেন না এমন কোভিড রোগীদের হাসপাতাল, নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়ার সময় মৃত্যুর আশঙ্কা বেশি থাকে। প্রায় ৫০ হাজার মানুষের ওপর গবেষণা পরিচালনার পর বলা হচ্ছে স্বাস্থ্যঝুঁকির মধ্যে শারীরিকভাবে নিষ্ক্রীয়তা অন্যতম।

[৩] গবেষণায় অংশ নেওয়া রোগীদের গড় বয়স ছিল ৪৭ বছর এবং প্রতি পাঁচজনের তিনজন ছিলেন নারী।

[৪] যেসব রোগী কমপক্ষে দুই বছর ধরে শারীরিকভাবে নিষ্ক্রীয় অবস্থায় আছেন, তাদের কোভিডে মৃত্যুঝুঁকি বেশি।

[৫] এর আগে করোনার স্বাস্থ্যঝুঁকির মধ্যে বেশি বয়স, ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্রোগের বিষয়গুলো আলোচিত ছিল। তবে এখন পর্যন্ত শুয়েবসে থাকার অভ্যাসটি এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। এবার আনুষ্ঠানিকভাবে গবেষণায় বিষয়টি উঠে এল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়