শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিডিও টুইটে মসলমানদের রমজানের শুভেচ্ছা জানালেন ফ্রান্সের ফুটবল ক্লাবের খেলোয়াড়রা (ভিডিও)

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ফ্রান্সের ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) টুইটারে একটি ভিডিওতে নেইমার, এমবাপ্পে ও অন্যান্য খেলোয়াড় রমজানুল মোবারক ও রমজানুল কারিম বলে মুসলিমদের শুভেচ্ছা জানায়। ডেইলি সাবাহ, ফিলিপ বোয়ার্ড.কম

[৩] দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মুসলিমদের লক্ষবস্তু করে একাধিক বিধি-নিষেধ সম্বলিত আইন করার চেষ্টা করছেন। এর প্রতিবাদে তারা এই ভিডিও প্রকাশ করেছেন।

[৪] গত বছরের অক্টোবর মাসে ফ্রান্সের শিক্ষকে গোলা কেটে হত্যা করার পর সংসদে মুসলিম বিরোধী একটি বিল আনা হয়।

[৫] প্রস্তাবিত বিলটি পাস হলে, শিশুদের বয়স ৩ বছর হলেই স্কুলে ভর্তি করাতে হবে। বিশেষ অনুমতি ছাড়া ঘরোয়া শিক্ষার ব্যবস্থা করা যাবে না। মসজিদগুলোকে সরকারিভাবে নিবন্ধিত করতে হবে। যাতে করে সরকার এগুলোর ওপর সম্পূর্ণভাবে নজরদারি আরোপ করতে পারে। মসজিদগুলোর অর্থের উৎস এবং আয়-ব্যায় নিয়মিত প্রকাশ করতে হবে।

[৬] বিলটি পাস হলে, নারীদের হিজাব পরার ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে, তবে সরাসরি নিষিদ্ধ করা হয়নি। বলা হয়েছে, মার্কেট, সুইমিং পুলসহ বিভিন্ন জায়গার জন্য নির্ধারিত পোশাক পরতে হবে। কোনোভাবেই এ নিয়ম ভঙ্গ করা যাবে না।সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়