শিরোনাম
◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ ◈ হরমুজ প্রণালির আসল ‘কার্ড’ কার হাতে, ইরান না যুক্তরাষ্ট্র? ◈ পশ্চিমবঙ্গে মমতার দুর্গে ধস: যেভাবে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মোদির বিজেপি ◈ ইতালির পালেরমো শহরে এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়েছেন বাংলাদেশি যুবক! ◈ ‘মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল’ বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতেই তৈরি করুন বেসন

লাইফস্টাইল ডেস্ক: রমজানে সব মুসলিমরাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখেন। সারাদিন অনাহারে থেকে তারা সন্ধ্যায় ইফতার করেন। আর ইফতারে একটু মুখরোচক খাবার সবাই খেতে পছন্দ করেন। তাইতো বেসন দিয়ে আলুর চপ, বেগুন চপ ইত্যাদি অনেক নতুন আইটেম তৈরি করেন। যা খেতেও দারুণ সুস্বাদু। ডেইলি বাংলাদেশ

তবে বাজার থেকে কিনে আনা বেসন স্বাস্থ্যসম্মত হয় না। এছাড়া এখন করোনা পরিস্থিতিও ভালো নয়। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তাই এই কঠিন সময়ে সুস্থ থাকতে চাইলে নিজেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করুন বেসন। বাসায় বসেই খুব অল্প উপকরণ দিয়ে আপনি বেসন তৈরি করতে পারবেন। তাও একদম সহজ ও অল্প সময়ে।

জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে বেসন তৈরির পদ্ধতি-

তৈরি পদ্ধতি: একটি মিক্সারে ২ কাপ ছোলা বুটের ডাল, মসুর ডাল ও দুই চামচ ভাতের চাল নিয়ে ভালোভাবে মিক্স করুন। এক্ষেত্রে ছোলা বুটের ডাল তাড়াতাড়ি মিক্স হবে আর মসুর ডাল মিক্স হতে একটু বেশি সময় নিবে।

কয়েকবার মিক্সারে মিক্স করলে ডাল আর চাল ভেঙে পাউডার এ পরিণত হবে। হয়ে গেলে বেসনের পাউডার গুলো আটা বা চালের গুঁড়ার চালনিতে চেলে নিন। থেকে যাওয়া আধাভাঙ্গা ডালগুলো আবার মিক্সারে দিয়ে মিক্স করে চালনিতে চেলে নিন।

ব্যাস, সহজেই তৈরি হয়ে গেলো বেসন। আপনি চাইলেই এই বেসন অনেকদিন পর্যন্ত এয়ারটাইট পাত্রে স্টোর করে রাখতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়