শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশাখী উত্তাপ নেই ইলিশের বাজারে

ডেস্ক রিপোর্ট: পহেলা বৈশাখে ক্রেতাশূন্য রাজধানীর বাজারে হালিতে ৮শ' থেকে ১২শ' টাকা কমেছে ইলিশের দাম। অন্যান্য মাছের দামও কমেছে কেজিতে ১শ' থেকে দেড়শ টাকা। তবে দাম বেড়েছে রমজানে বাড়তি চাহিদা থাকা শসা, বেগুন আর কাঁচামরিচের। সময় টিভি

এদিকে, সকাল সকাল কারওয়ানবাজারে কাঁচামাল কিনে পরিবহন সংকটে আটকা পড়েন আশপাশের বাজারের অনেক দোকানি।

পহেলা বৈশাখ আসলেই পাতে এক টুকরো ইলিশ হলেও পড়তে হবে। এ যেন অঘোষিত অভ্যাসে পরিণত হয়েছে। আর সময়টা ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় বন্ধ থাকে মাছ ধরা। এরপরও ক্রেতা চাহিদার সুযোগে দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। আকাশচুম্বী দামের চিত্র বরাবরই থাকে বাজারে। সেখানে এবার চিত্রটা একেবারেই ভিন্ন।

সর্বাত্মক লকডাউনের প্রভাব পড়েছে বাজারে। মাছ বাজারে ফাঁকা অনেক দোকান। যারা দোকান সাজিয়েছেন তারা জানান, চাহিদা না থাকায় কমেছে ইলিশের দাম। দুই তিনদিন আগের তুলনায় কমেছে অন্য মাছের দামও।

তবে রমজানের অনুসঙ্গ কিছু পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। শসা, বেগুন, কাঁচামরিচ আর টমেটো বিক্রি হচ্ছে কেজিতে ৫-১০টাকা বেশিতে। তবে, ক্রেতা কম থাকায় মাল পচে নষ্ট হওয়ার আশঙ্কা তাদের।

মাংসের বাজারেও ক্রেতা শূন্য পরিস্থিতি। মুরগির দাম কিছুটা কমলেও গরুর মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে।

তবে লকডাউনে পণ্য সরবরাহে কোন সংকট নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। যথারীতি প্রতিরাতের মতোই দূরদূরান্ত পণ্যবাহী ট্রাক ঢোকে রাজধানীর কাওরানবাজারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়