শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১২:১৮ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

’চাঁদ খোঁজার দিন’ পালিত হলো নাইজেরিয়াতে

ডেস্ক: নাইজেরিয়াতে রমজানের চাঁদ খোঁজার জন্য একটি দিন ঘোষণা করা হয়। এর আগের দিন সরকারি প্রেসরিলিজের মাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয় যে, মুসলিম জনগণ যেন সেদিন আকাশে চাঁদ খোঁজার জন্য চেষ্টা করে এবং চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। এভাবে একটা সম্মিলিত গণসম্মতির ভিত্তিতে রমজান মাস শুরুর সময় নির্ধারণ করা হয়।

নাইজেরিয়া সরকারের মতে, যেহেতু রমজান মাস শুরুর ব্যাপারে রাসুলুল্লাহর (সাঃ) নির্দেশনা হচ্ছে শুধুমাত্র খালি চোখে চাঁদ দেখা গেলেই রমজান মাস শুরু করতে হবে। যদি মেঘের কারণে তা দেখা না যায় তাহলে একদিন পিছিয়ে দিতে হবে। সৌদি আরবে শুরু হওয়ার একদিন পরে অথবা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখে অথবা প্লেন নিয়ে মেঘের উপরে উঠে চাঁদ দেখে এসে রমজান মাস শুরু করা ইসলামের বিধান নয়।

খালিচোখে চাঁদ দেখে রমজান শুরু করার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে জনগণের মর্যাদা এবং ক্ষমতায়নের চেষ্টা করে দেশটি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়