শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:৪২ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক : [২] প্রতিপক্ষের সুযোগ নষ্টের মিছিলে টিকে থাকার সম্ভাবনাও জাগিয়েছিল বায়ার্ন মিউনিখ। গোল করে জয়ও পেয়েছে। তবুও পারলো না লক্ষ্যে পৌঁছাতে। অপরদিকে ঘরের মাঠে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখল পিএসজি।

[৩] প্যারিসে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ১-০ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। প্রথম পর্বে তারা ৩-২ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। গত আসরের ফাইনালের দুই দলের লড়াইয়ে অ্যাওয়ে গোলের সুবাদে শেষ চারে উঠেছে পিএসজি।

[৪] সেমিফাইনালে যেতে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হতো শিরোপাধারী বায়ার্নকে। ম্যাচের শুরুর দিকের চিত্র অবশ্য তাদের চাওয়ার উল্টো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। মুহুর্মুহু আক্রমণে সফরকারীদের ব্যতিব্যস্ত করে তোলে কিলিয়ান এমবাপে-নেইমার জুটি। কিন্তু বাধ সাধে দুর্ভাগ্য, সঙ্গে তাদের দুর্বল ফিনিশিং। গোলপোস্টে মানুয়েল নয়ারও ছিলেন দুর্দান্ত।

[৫] দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কমে যায়, পিএসজিও পারেনি শুরুর ছন্দ ধরে রাখতে। বিরতির আগে এরিক-মাক্সিম চুপো মোটিংয়ের গোলে যে আত্মবিশ্বাস পায় বায়ার্ন, তাতে শেষ পর্যন্ত চাপ ধরে রাখে তারা। কিন্তু দ্বিতীয় সাফল্যের দেখা আর মেলেনি। -বিডিনিউজ/ গোল ডটকম

  • সর্বশেষ