শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান আসাদ: সবকিছুর আগে আপনি মানুষ, মানুষ হলে, বৈষম্য আর সহিংসতার বিপক্ষে দাঁড়ান

খান আসাদ: সুষমবণ্টনের পক্ষে কথা বলুন। সুষমবণ্টন বা সাম্যবাদ কোনো অলিক বস্তু নয়। আগে অসম বণ্টন বুঝুন। অসম বণ্টন ঘটে পরিবারে, মেয়ে ও ছেলের মধ্যে খাবার ভাগ কিংবা রাস্তায় বেরুনোর অধিকারে। অসম বণ্টন ঘটে সমাজের উৎপাদিত সম্পদের মালিকানায়, মজুরিতে ও ভোগে। অসম বণ্টন ঘটে রাষ্ট্রের বাজেটে। সমাজতন্ত্র নামের ধারণাটাই জন্ম হয়েছে এই অসম বণ্টন তথা বৈষম্যের বিপরীতে সুষমবণ্টনের প্রত্যাশায়। সুষম বণ্টনের অনেক পথ আছে। সহিংসতা নানা ধরনের। নারী ও শিশুর প্রতি সহিংসতা। সংখ্যালঘু মানুষদের প্রতি ধর্মসহিংসতা। মৌলবাদী জঙ্গিবাদী সহিংসতা, মুক্তচিন্তা ও বিজ্ঞানচেতনার বিরুদ্ধে। শ্রমজীবী জনগণের প্রতি মালিক শ্রেণির সহিংসতা।

রাষ্ট্রীয় বেআইনি সহিংসতা। সংস্কৃতির প্রতি সহিংসতা। সকল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ান। আপনি যদি বাঙালি হন, ধর্মের নামে পাকিস্তানি ও আরবীয় মরুসাম্রাজ্যবাদী সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ান। বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের পক্ষে কাজ করুন। বাঙালি লোকসংস্কৃতির ও উৎসবের আয়োজনে থাকুন। এই দেশের আবহাওয়ার অনুকূল পোশাক, খাদ্য, আসবাপত্র ইত্যাদি সংগ্রহ ও ব্যবহার করুন। মানুষ ও বাঙালি হওয়ার পরে যদি আপনি নিজেকে ধার্মিক মনে করেন;  হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খৃষ্টান, তাহলে ধর্মটা নিজের কাছে রাখুন, ধর্ম জিনিসটা দেখিয়ে বেরানোর কোনো বিষয় নয়। ধর্ম আপনার ব্যাক্তিগত প্রার্থনায় রাখুন। তবে সবার আগে মানুষ ভাবুন, নিজেকে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়