শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৯:২৫ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে জেএমবির ২ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আবারো নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার মধ্যে রাতে উপজেলার ভরনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। রাণীশংকৈল থানা ওসি এস এম জাহিদ ইকবাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক দুইজন পুরাতন জেএমবি সদস্য।

রাণীশংকৈল থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, রংপুরের গঙ্গাচড়া থানার মহুভাষা জুম্মাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল কাফি (২৭) ও কুড়িগ্রাম জেলার নলেয়া ব্যাপারী মোড় মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে হযরত আলী (২১) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা দুজনেই জেএমবির সদস্য। এর আগে গত ১৭ মার্চ রাণীশংকৈলে অস্ত্রসহ দুই জেএমবি সদস্য আটকের মামলার এ দুজন এজাহারভুক্ত আসামি ছিল।

উল্লেখ্য, গত ১৭ মার্চে ৩টি আগ্নেয়াস্ত্র ৫ রাউন্ড গুলি, জেহাদী বই ও মোবাইল সেটসহ নিষিদ্ধ ঘোষিত জেএমবির সামরিক শাখার ২ সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়