শিরোনাম
◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ টানা যুদ্ধে চাপে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্রের ভান্ডার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণ

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১২ টি ইউনিয়নের ৮ শত কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।

[৩] উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

[৪] উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান'র সঞ্চালনায় বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন উপজেলা লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট প্রমুখ।

[৫] উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ২০২১-২২ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয়েছে। প্রতি কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার বিনা মূল্যে দেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়