শিরোনাম
◈ মার্কিন নির্বাচনে রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর জয় ◈ যুদ্ধবিরতি চাইলে সৌদিকে গুনতে হবে সাড়ে ৬ লাখ কোটি টাকা! ◈ শ্রমিক বিক্ষোভ না থামলে কারখানা বন্ধের চিন্তা পোশাকমালিকদের ◈ মধ্যরাতে গার্হস্থ্য অর্থনীতি কলেজে উত্তেজনা, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা ◈ বাদামতলী থেকে হাতিরপুলে পৌঁছাতেই মাল্টার দাম প্রায় দ্বিগুণ! ◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১১

জিএম মিজান :[২] বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

[৩] গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার মৃত আলিমুদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩২), নারুলী মধ্যপাড়া এলাকার সোহাগের ছেলে মোহাম্মদ রুবাই (১৯), রশিদের ছেলে মোহাম্মদ রায়হান (২০), নূর আলমের ছেলে সোহেল রানা (২০),আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ আজিজ (২২), ও মৃত জাবুল প্রামাণিকের ছেলে মোহাম্মদ আশরাফ (২০), আকাশতারা এলাকার ভেট মন্ডলের ছেলে রঞ্জু মিয়া (১৯),উত্তর চেলোপাড়া এলাকার দুলালের ছেলে মোহাম্মদ সাদ্দাম (২৬) ও বাটু ব্যাপারীর ছেলে আব্দুল জব্বার (২০), মাল গ্রাম দক্ষিনপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২) সহ ফুলবাড়ী দক্ষিণ পাড়া এলাকার আশরাফ আলীর ছেলে মোহাম্মদ রাফি (২৮)।

[৪] সদর থানায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আমরা সোমবার সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত পুরো শহরে অভিযান চালিয়েছি।

[৫] গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জনের নামে এর আগেও একাধিক ছিনতাই ও মাদকদ্রব্য আইনে মামলা আছে। আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ছিনতাইয়ের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে আমরা চাকু,রড ও চাপাতি পেয়েছি। তিনি আরও বলেন, তারা মোটর বাইকে করে সারা শহরে ছিনতাই করতো।

[৬] মূলত তারা কয়েকটি চক্র হয়ে এই কাজগুলো করে আসছিল বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে। আমরা গোয়েন্দা তথ্যের ওপর সবগুলো চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনবো। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে ছিনতাই ও অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ