শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জহিরুল ইসলাম: সাইকোলজিস্টের উপদেশ

জহিরুল ইসলাম: [১] করোনা সংবাদ থেকে দূরে থাকুন ( যা জানার তা আমরা ইতোমধ্যেই জেনেছি)।

[২]  কতোজনের মৃত্যু হলো জানা দরকারি নয়, এটা ক্রিকেট ম্যাচ নয় যে ঘন্টায় ঘন্টায় স্কোর জানতে হবে।

[৩] ইন্টারনেট ঘেঁটে করোনা নিয়ে আরও তথ্য জানা আপনার খুব দরকার নেই।

[৪] অন্যকে করোনা নিয়ে আতঙ্কজনক মেসেজ পাঠাবেন না- সকলে আপনার মতন শক্ত মনের মানুষ নন, এতে তার ভালোর চেয়ে খারাপই করবেন। ডিপ্রেশন আসতে পারে তার।

[৫] বাচ্চাদের গল্প শোনান, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গল্প করুন, পরিবারকে Quality Time দিন।

[৬] বাড়িতে হাত ধোয়া সহ সব নিয়ম ঠিকমতন পালন করুন।

[৭] পজেটিভ মানসিকতা শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, আর নেগেটিভ মানসিকতা, ডিপ্রেশন আনে আর প্রতিরোধ ক্ষমতাও কমায়।

[৮] মনের জোর রাখুন যে এই অবস্থা আমরা ঠিক পেরিয়ে যাবো।

[৯] প্রতিদিন ৩০-৪৫ মিনিট হাল্কা ব্যায়াম করুন।

[১০] পরিবারকে সময় দিন। নিজেদের মধ্যে আন্তরিকতা বাড়িয়ে তুলুন এই সুযোগে। বাড়িতে থাকুন - পজেটিভ থাকুন- সুরক্ষিত থাকুন।

[১১] অযথা ব্যয় না করে সঞ্চয় করুন, দুঃস্থ  জনগণকে খাবার দাবার ঔষধশপত্র দিয়ে সাহায্য করুন। Albert Bandura is a famous Professor of Psychology at Stanford University.ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়