শিরোনাম
◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: কোভিড  কেবল জনস্বাস্থ্য নয়- জন নিরাপত্তারও  বিষয়

শওগাত আলী সাগর: সত্যি বলতে কী গত এক বছরে একবারও  এইভাবে ভাবার চিন্তা মাথায় আসেনি। টরন্টো পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান জেমস র‌্যামারের স্টেটমেন্ট পড়ার পর মনে হলো- আরে- এটাও তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট।  জেমস র‌্যামার বলছেন, ‘কোভিড-১৯ কেবল জনস্বাস্থ্যের বিষয় নয়, এটি জননিরাপত্তারও  বিষয়। আমাদের কমিউনিটিকে নিরাপদ রাখার ক্ষেত্রে প্রত্যেকের ভূমিকা এবং দায়িত্ব আছে।’ আমরা এতোদিন আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই কেবল ‘জননিরাপত্তা’ হিসেবে ভাবতাম। পুলিশ প্রধান জেমস র‌্যামার কোভিড মহামারিকে’ পাবলিক সেফটির কমপোন্যান্ট’ হিসেবে দেখতে চাচ্ছেন এবং নিজেদের দায়িত্ব পালন করতে চাচ্ছেন। অন্টারিওতে এখন ‘স্টে অ্যাট হোম’- ‘ঘরে থাকো’ নির্দেশের আওতায় আছে। জরুরি নয়- এমন ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট বন্ধ আছে। জরুরি না হলে ঘরের বাইরে না যেতে বলা হচ্ছে। বাড়ির বাইরে পাঁচজনের বেশি একত্রিত হওয়া যাবে না- এই ধরনের নির্দেশনা আছে।

পুলিশ বলছে, রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান- কারা স্বাস্থ্যবিধি মানছে না- সেটি তারা দেখতে শুরু করবে। কোথাও পাঁচজনের বেশি সমাগম হয়েছে- এমন অভিযোগ পেলে পুলিশ সেখানে ছুটে যাবে এবং টিকেট (আর্থিক দণ্ড) দেবে অথবা তাদের নামে সমন জারি করবে। ইমার্জেন্সী ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল প্রোটেকশন অ্যাক্ট এবং রিওপেনিং অব অন্টারিও অ্যাক্ট এর আওতায় ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা না মানার জন্য নাগরিকদের অর্থ দণ্ড দেওয়া যায়। তবে পুলিশ নিজে সেটা পারে না। তাকে এই কাজটি করতে হয়, সিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে। তা হলে পুলিশ কীভাবে শাস্তি দেবে?

পুলিশ প্রধান জানচ্ছেন, পুলিশ কর্মকর্তার যদি বিশ্বাস করার কারণ ঘটে কোনো ব্যক্তি স্বাস্থ্যবিধি লংঘন করছেন, তা হলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইবেন। কেউ যদি পরিচয় দিতে অস্বীকৃতি জানান, তা হলে পুলিশ তাকে ‘পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে’ গ্রেপ্তার করতে পারবেন। আর ভালো ভালোয় পরিচয় প্রকাশ করলে (পরিচয় প্রকাশ করা মানে হচ্ছে নিজের অফিসিয়াল পরিচয়পত্র দেখানো) পরবর্তীতে নিয়ম মেনে টিকেট ইস্যু করা যাবে। কোভিডের বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করার কোনো বিকল্প নেই। কোভিডকে জনস্বাস্থ্যের পাশাপাশি জননিরাপত্তার বিষয় হিসেবে ভাবাটা জরুরি। সবার ক্ষেত্রেই এটি জরুরি।  আমিরুল

  • সর্বশেষ