শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিট খালি নেই, চেয়ারে বসেই অক্সিজেন নিচ্ছেন রোগীরা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বিশেষ করে মহারাষ্ট্রের অবস্থা ত্রাহি ত্রাহি। অবস্থা এতটাই খারাপ যে গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৬৩ হাজারের বেশি মানুষ। এর ফলে রাজ্যে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। সক্রিয় রোগীর সংখ্যা এই মুহূর্তে যে পর্যায়ে পৌঁছেছে তাতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে।

মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার একটি সরকারি হাসপাতালের ভিডিও রোববার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের কোনও সিট খালি নেই। কিন্তু রোগী আসছেই। সেই রোগীদের সিট দিতে না পেরে চেয়ারে বসিয়েই চিকিৎসা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিডের জেরে এই ভয়াবহ অবস্থার চিত্র ফুটে উঠেছে ভিডিওতে।

ভিডিওতে দেখা যায়, বয়স্কদের চেয়ারে বসিয়েই অক্সিজেন দেয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ এতটাই অসুস্থ যে, তারা চোখও খুলে রাখতে পারছেন না। কিন্তু কোনও উপায় নেই। সেই অবস্থাতেই তাদের চিকিৎসা নিতে হচ্ছে। কয়েক দিন আগে মুম্বাইয়ের কাছে একটি হাসপাতালে এক শয্যায় ২ যুবককে শুয়ে থাকতে দেখা গিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়