শিরোনাম
◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার ◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০১:১০ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক : নরসিংদীর মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত হানিফ মিয়া (৬০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার পাহাড়ীয়াকান্দি এলাকার মৃত সুরোজ মৌলভীর ছেলে ও অবসরপ্রাপ্ত বিআরডিবির কর্মকর্তা ছিলেন। আরটিভি

এ ঘটনায় স্পিডবোটে থাকা আরও দুই আরোহী আহত হয়েছে। আহতরা হলেন নিহত হানিফ মিয়ার মিয়ার ভাতিজা দুলাল মিয়া (৩০) এবং বেয়াই মোসেন মিয়া (৩২)।
আহত এবং নিহতরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপু পাহাড়ীয়াকান্দি এলাকার বাসিন্দা।

সোমবার (১২ এপ্রিল) রাতে নরসিংদী সদর উপজেলার করিমপুরের শাখা মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নৌ-পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, নরসিংদীর একটি প্রাইভেট ক্লিনিক থেকে ডাক্তার দেখিয়ে স্পিডবোটে করে বাঞ্চারামপুরে ফিরছিলেন। পথিমধ্যে নরসিংদী সদর উপজেলর করিমপুর ও শ্রীনগরে মধ্যবর্তী স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা স্পিডবোটের সাথে সংঘর্ষ হয়।

এসময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদরের বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে একটি বেসরকারি ক্লিনিকে নেয়ার পর হানিফ মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহত দুজনকেও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়