শিরোনাম
◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটলান্টা ফিল্ম ফেস্টিভালে ইরানের ৫টি চলচ্চিত্র

রাশিদ রিয়াজ : ৪৫তম আটলান্টা ফিল্ম ফেস্টিভাল শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল। এতে ইরানের মোনা জান্দি-হাগহিগির ‘আফ্রিকান ভায়োলেট’ প্রধান বিভাগে প্রদর্শন হবে। ইরানি এ চলচ্চিত্রের কাহিনী হচ্ছে মধ্যবয়সের এক নারী সোকু হঠাৎ আবিস্কার করেন তার সাবেক স্বামী ফেরিদান নার্সিং হোমে ভর্তি হয়েছেন। তার ছেলেমেয়েরা তাকে নার্সিং হোমে ভর্তি করেছে। কিন্তু দ্বিতীয় স্বামী রেজার সঙ্গে শলামরামর্শের পর সোকু তার প্রথম স্বামী ফেরিদানকে নিজের বাসায় নিয়ে আসেন ও দেখাশোনা করতে শুরু করেন। ইরানের এ চলচ্চিত্রটি আরো ২৫টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে। এসব চলচ্চিত্রের মধ্যে আছে যুক্তরাষ্ট্রের ‘উই আর অল গোয়িং টু দি ওয়ার্ল্ডস ফেয়ার’, ফ্রান্সের ‘মা বেলি, মাই বিউটি’, চীনের ‘নক নক’, কানাডার ‘আকিলাস এসকেপ’ ও ব্রিটেনের ‘ড্রিম হর্স’। এছাড়া ইরানের স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র, পানাবারখোদা রেজাইর ‘আইস এন্ড আর্মস’ ফেস্টিভালে প্রদর্শিত হবে। এ চলচ্চিত্রে মারইয়াম ও মোহাম্মদের দাম্পত্য জীবনকে ঘিরে কাহিনী বিবৃত হয়েছে। এক প্রত্যন্ত অঞ্চলে বাস করে এ দম্পতি। মারইয়াম এক ট্রেন দুর্ঘটনায় হাত ও পা হারান। তাদের দুজনের চোখের ভাষায় কথোপকথন চলচ্চিত্রে তাদের অনেক না বলা কথাকে তুলে ধরেছে। শিভা সাদেক-আসাদি পরিচালিত ‘ক্রাব’ ও এলাহি এসমায়েলির ‘দি ডল’ ও বারান সারমাদের ‘স্পটেড ইয়েলো’ এই তিনটি ইরানি চলচ্চিত্র আটলান্টা ফিল্ম ফেস্টিভালে দর্শকদের নজর কাড়বে বলে আশা করা হচ্ছে। আগাম দোসরা মে এ উৎসব শেষ হচ্ছে। তেহরান টাইমস

  • সর্বশেষ