শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবুই পাখির ছানা মেরে কারাগারে ৩ জন

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ [২] পিরোজপুরের ইন্দুরকানীতে বাবুই পাখির বাসা ভাঙা ও শতাধিক পাখির ছানা হত্যার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিনজন কৃষকের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করে পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

[৩] এসময় তিনি শনিবার বিকালসহ বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও পাখির ছানা হত্যার অপরাধে কৃষক লুৎফর রহমানকে (৪০) ১৫ দিন, শুনীল বেপারীকে (৪২) ৭ দিন ও সুনীল মিস্ত্রীকে (৫৫) ৩ দিনের কারাদন্ড প্রদান করেন।

[৪] উল্লেখ্য,ক্ষেতের বোরো ধান খাওয়ার অপরাধে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করেন তিন কৃষক। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন ভবানীপুর গ্রামে।

[৫] ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান,বন্য প্রাণী সংরক্ষণ আইনে এ দণ্ড প্রদান করা হয় বলে জানান। দণ্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়